ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিবৃতি


ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর বিবৃতি
28/12/20013

------------------------------------------------------------
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী শাসকের হাতে ধ্বংস হয়ে যাওয়া গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের স্বার্থে দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে ঢাকায় আসার জন্য যে ডাক দিয়েছেন তা সফল করতে যেকোন বাধা-বিপত্তি অতিক্রম করে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজ এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিরোধী দলের যেকোন শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করার লক্ষ্যে বর্তমান আওয়ামী ফ্যাসিষ্ট সরকার বরাবরের মতো এবারও আগামীকালের ‘মার্চ ফর ডেমোক্রেসী’ কর্মসূচিকে সামনে রেখে সারাদেশ থেকে আগত লক্ষ লক্ষ মানুষের জণস্রোতকে ঠেকাতে দেশব্যাপী বাস, ট্রেন, লঞ্চ ও সকল গণপরিবহন বন্ধ করে দিয়েছে। ফলে রাজধানী ঢাকা গোটা দেশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে।

তিনি বলেন, মনে হয় দেশব্যাপী যেন সরকারের অঘোষিত হরতাল বা ১৪৪ ধারা চলছে। সরকার প্রশাসনযন্ত্রের সাহায্যে অনির্দিষ্টকালের জন্য জনগণের বিরুদ্ধে নিজেরাই অবরোধ সৃষ্টি করেছে। রাজধানী ঢাকার সকল আবাসিক ও খাবার হোটেলে আইন শৃঙ্খলা বাহিনীর তল্লাশীর নামে ভয়ভীতি দেখানো হচ্ছে যাতে হোটেলে কোনো মানুষ প্রবেশ ও অবস্থান করতে না পারে। পাশাপাশি যৌথবাহিনীর মাধ্যমে সারাদেশে বিরোধী দলীয় নেতা-কর্মীদের বাসায় বাসায় হামলা, বেআইনী তল্লাশীর নামে আসবাবপত্র ভাংচুর, বাড়িঘর গুঁড়িয়ে দেয়া, পরিবারের পুরুষ সদস্য ও মহিলাদের গ্রেফতার, অশালীন আচরণ এবং জুলুম-নির্যাতনের এক নজীরবিহীন ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছে যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।

মির্জা অলমগীর বলেন, এখনও পর্যন্ত বিএনপি চেয়ারপার্সনের বাসভবন ও তার গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়সহ নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় সরকার কর্তৃক অবরুদ্ধ এবং নেতা-কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যা একদলীয় ও ফ্যাসিষ্ট সরকারের গণতন্ত্রের বিকৃত নমুনা হিসেবেই জনগণ মনে করে।

 
Design by Naogaon IT Solution |Design for ngnchatrodol | Naogaon