বর্তমান অনির্বাচিত অবৈধ সরকারের অবসান ঘটিয়ে অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন করার গণদাবির পরিপ্রেক্ষিতে, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা আবৈধ সংসদের হাতে দেয়ার প্রতিবাদে, দেশে অব্যাহত গুম, খুন ও হত্যাকান্ডসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের অসহনীয় অত্যাচার, মামলা-হামলাসহ অনির্বাচিত অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত থেকে দেশকে রক্ষার গণদাবিতে আগামীকাল ২৩শে অক্টোবর, ২০১৪ বৃহস্পতিবার বেলা ৩টায় নীলফামারী জেলার বড় মাঠে ঐতিহাসিক বিরাট জনসভার আয়োজন করা হয়েছে।
উক্ত জনসভায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের চলমান সংকট ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভাষণ দিবেন। এছাড়াও জনসভায় বিএনপি এবং ২০ দলীয় জোটের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
সবাই দলে দলে যোগদান করে জনসভাকে সাফল্যমণ্ডিত করে তুলুন।



